সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • বিশ্ব
  • বিপর্যয় পিছু ছাড়ছে না নেপালের! আবারও হড়পা বান, হুড়মুড়িয়ে নামছে স্রোত, কী অবস্থা সেখানে?
Image

বিপর্যয় পিছু ছাড়ছে না নেপালের! আবারও হড়পা বান, হুড়মুড়িয়ে নামছে স্রোত, কী অবস্থা সেখানে?

এবার বুধি গণ্ডকী নদীতে হড়পা বান নেমেছে। শনিবার নেপালে কোথাও তেমন বৃষ্টি হয়নি। আবহাওয়া শুকনোই ছিল। নদীতেও জলস্তর স্বাভাবিক ছিল। তার মধ্যে হঠাৎ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, পাহাড় থেতে বিপুল জলস্রোত নেমে আসছে। 

নেপালে আবার বিপর্যয়। ফের নামল হড়পা বান। বৃষ্টি নেই, তবু আগ্রাসী বানে ভেসে গেল বাড়ি, গাড়ি। ভেঙে যায় একাধিক সেতুও। গত ২৬ অগস্ট নেপাল-তিব্বত সীমান্তে ভোটেকোশী নদীতে হড়পা বানের জেরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই ধাক্কা সহ্য করে ওঠার আগেই আবার বিপর্যয়।

জানা গিয়েছে, এবার বুড়ি গণ্ডকী নদীতে হড়পা বান নেমেছে। নেপালে কোথাও তেমন বৃষ্টি হয়নি। আবহাওয়া শুকনোই ছিল। নদীতেও জলস্তর স্বাভাবিক ছিল। রবিবার সকালে হঠাৎ স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, পাহাড় থেকে বিপুল জলস্রোত নেমে আসছে। নিমেষেই আশেপাশের সব কিছু ভাসিয়ে নিয়ে যেতে শুরু করে ওই জলস্রোত।

পরে জানা যায়, বুধি গণ্ডকী নদীতে হড়পা বান নেমেছে। ওই জলস্রোতেই নদীর পাড়ে অবস্থিত বাড়িঘর ভেসে যায়। হড়পা বানের প্রবল জলস্রোতে ভেসে যেতে দেখা যায় একটি সেতুও।

Related Posts

Scroll to Top