সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

দাউ দাউ আগুনে শেষ ১০-১১ লাখ টাকা!

ভয়াবহ আগুনে পুড়ে গেল কাপড়ের দোকান। পুড়ে গেল প্রচুর কাপড়। ক্ষয়ক্ষতি আনুমানিক ১০-১১ লাখ টাকা।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মোহনপুরে। শনিবার ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়া লোকজন দেখতে পান মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। মুহূর্তে আতঙ্ক ছড়ায়।খবর চাউর হতেই স্থানীয় লোকজন ভিড় জমান।দ্রুত খবর দেওয়া হলে মোহনপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।তারা দোকানের শাটার খুলে দেখেন ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে।দমকলের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে বহু কাপড়। ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক সরঞ্জামের। সোসাইটির ম্যানেজার হারাধন দাস জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১১ লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

তবে রক্ষা পেয়েছে ক্ষতিগ্রস্ত দোকানের পাশে থাকা অন্য দোকানগুলি। পুলিস মামলা নিয়ে তদন্ত করছে। তবে আদৌ কি শর্ট সার্কিট নাকি অন্য কিছু তা তদন্তেই বেরিয়ে আসবে।

Related Posts

Scroll to Top