সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় সিপিআইএম সদর দপ্তরেও শনিবার পালন করা হলো স্বাধীনতা দিবস। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন উপস্থিত দলের রাজ্য কমিটির নেতৃত্ব সহ সদর মহকুমা এবং ডুকলি মহকুমা অন্তর্গত বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব এবং কর্মীরা সকলে শপথ বাক্য পাঠ করেন। এছাড়াও এদিন সিপিআইএমের বিভিন্ন সংগঠনের উদ্যোগেও রাজ্যের বিভিন্ন মহকুমা তে স্বাধীনতা দিবস পালন করেছে কর্মী সমর্থকরা। কোথাও রক্তদান শিবির, তো কোথাও আবার সাংগঠনিক স্তরে আলোচনা সভার মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে অগণিত বামপন্থী কর্মী সমর্থক দের পাশাপাশি সাধারণ অংশের মানুষ।
















