সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • রসিকতা করার অভিযোগ… গ্রামকেই নিরাপদ মনে করছেন বিধায়ক!!
Image

রসিকতা করার অভিযোগ… গ্রামকেই নিরাপদ মনে করছেন বিধায়ক!!

কেন বার বার পার্সোনাল সিকিউরিটি অফিসার পরিবর্তন? কেন এধরণের রসিকতা? তাও শাসক দলের জোট সঙ্গীর বিধায়কের সঙ্গে? লিখিত চিঠি দিয়েও পুলিস প্রশাসন থেকে মিলেনি সদুত্তর। ক্ষুব্ধ তিপ্রা মথার বিধায়ক রণজিৎ দেববর্মা। পুলিস প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের ঘোষণা করলেন বিধায়ক রণজিৎ।শুক্রবার আগরতলায় বিধায়ক আবাসে সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক রণজিত দেববর্মা। তিনি এদিন অভিযোগ করেন, কিছুদিন পর পর উনার পি এস ও পরিবর্তন করা হচ্ছে। রসিকতা করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও একটির’ও উত্তর পাওয়া যায়নি। উনার অভিযোগ কিছু আগাম না জানিয়ে ১০ অক্টোবর একজন পি এস ও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুজোর সময় যখন নিরাপত্তা গুরুত্বপূর্ণ ছিল তখন সেটা প্রত্যাহার করে নেওয়া হল।এর পর সিকিউরিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয় বিধায়কের তরফে। প্রতিলিপি পাঠানো হয় ডি জি পি ও মুখ্যমন্ত্রীকে। তিনি অভিযোগ করেন বিধায়ক হওয়ার পর থেকেই পি এস ও বার বার প্রত্যাহার করে নেওয়ার খেলা চলছে। এবিষয়ে একাধিক বার চিঠি দেওয়া হলেও দায়িত্বপ্রাপ্ত অফিসার কর্ণপাত করেন নি। রণজিত বাবুর প্রশ্ন কয়েক বছর হলেও অনেক বিধায়কের পি এস ও পরিবর্তন করা হয় না। তিনি অভিযোগ করেন তিপ্রা মথার কয়েকজন এম ডি সিরও পি এস ও পরিবর্তন করা হচ্ছে। এই অবস্থায় বিধায়ক নিরাপত্তার অভাব বোধ করে নিজের পি এস ও নিজের থেকে ত্যাগ করে শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন। পুলিস প্রশাসনের কিছু আধিকারিকের ভূমিকায় ক্ষোভ জানান তিনি

তিপ্রা মথার প্রভাবশালী বিধায়ক কেন শহরে নিরাপত্তার অভাব বোধ করছেন? কেন উনার পি এস ও বার বার পরিবর্তন? এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা। নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ছেড়ে গ্রামে চলে যাওয়ার বিধায়কের সিদ্ধান্ত কি রাজ্য রাজনীতিতে নতুন করে কোনো প্রভাব ফেলবে? স্বাভাবিক ভাবেই জনমনে উঠছে প্রশ্ন।

Related Posts

Scroll to Top