Image

দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে বিজেপি…

গোটা দেশের সঙ্গে রাজ্যে ও যথাযোগ্য মর্যাদায় শনিবার পালিত হয়েছে দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে আয়োজিত হয়েছে অনুষ্ঠান। রাজধানী কৃষ্ণনগর স্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা,বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখিতে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি জানান প্রত্যেকের মধ্যেই দেশাত্মবোধ জাগ্রত হওয়ার লক্ষ্যে গোটা দেশে কাজ করছে বিজেপি। পাশাপাশি অর্জিত স্বাধীনতাকে সুরক্ষিত রাখার প্রশ্নে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করছে বর্তমান সরকার।

Related Posts

Scroll to Top