সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

এক সন্তানের জননীর রহস্যজনক মৃ*ত্যু

মাঝ বয়সী বধূর মৃ*ত্যু ঘিরে চাঞ্চল্য। মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে খোয়াই মহিলা থানার পুলিস। খোয়াই দুর্গানগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ পালের স্ত্রী মণিকা দেবনাথ। শুক্রবার গভীর রাতে নিজ ঘরের পাশেই মণিকা দেবনাথের মৃত*দেহ পাওয়া যায়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহিলা থানার পুলিস। মৃত*দেহ উদ্ধার ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায় খোয়াই মহিলা থানার পুলিস। মৃতার বয়স আনুমানিক ৩৭ বছর। মহিলার একটি কন্যা সন্তানও রয়েছে। মহিলার অ*স্বাভাবিক মৃত্যু*কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিজের ঘরের পাশেই বধূর মৃত*দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। এটি আ*ত্ম**হত্যা, নাকি মৃ*ত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ—তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। তবে মৃ*ত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে মহিলা থানার পুলিশ

Related Posts

Scroll to Top