সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

জোড়া খুনের কঠোর শাস্তির দাবিতে বাজার বনধ!

দুই সহোদরের খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন পশ্চিম বটরশি বাজারের ব্যবসায়ীরা। শুক্রবার ব্যবসায়ীরা জোড়া খুনের ঘটনার প্রতিবাদ জানালো তিন ঘণ্টা বাজার বন্ধ রেখে। ধর্মনগর থানা এলাকায় ১৯ অক্টোবর রতে খুন হয় দুই ভাই শুভ দ্বীপ রায় চৌধুরী ও জয়দ্বীপ রায় চৌধুরী। এই ঘটনায় ধর্মনগর থানা এলাকায় প্রতিবাদের ঝড় বইছে। সকলেই চাইছেন দোষীদের কঠোর শাস্তি। ইতিমধ্যে পুলিস জোড়া খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃত দুই অভিযুক্ত সম্পর্কে ভাই। তারা বর্তমানে জেল হাজাতে রয়েছে। ঘটনায় আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে ধারণা পুলিসের। এবার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে পশ্চিম বটরশি বাজারের ব্যবসায়ীরা। শুক্রবার ধর্মনগরের পশ্চিম বটরশি বাজার ৩ ঘণ্টা বন্ধ রেখে খুনের ঘটনার প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।সকাল ৯ টা থেকে তারা দোকান পাট বন্ধ রাখেন দুপুর ১২ টা পর্যন্ত।

দুই ভাইয়ের খুনের ঘটনায় শুধু শোকের আবহ পরিজনদের মধ্যে নয়, গোটা এলাকা শোকস্তব্ধ। সকলেই চাইছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি।

Related Posts

Scroll to Top