সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • বিশ্ব
  • ওপারে ১৪০ বছরেও অটুট ঐতিহ্য,শামিল এপার’ও!
Image

ওপারে ১৪০ বছরেও অটুট ঐতিহ্য,শামিল এপার’ও!

পরিবর্তন হয়েছে সময়ের। পাল্টেছে যুগ। কিন্তু পরিবর্তন হয়নি ঐতিহ্যের। ১৪০ বছরেও সেই একই নিয়মেই হয়ে আসছে ওপার বাংলায় রায় সাহেব বাড়ির দুর্গা পুজো।

১৮৮৭ সাল। সেই বছরই বর্তমান বাংলাদেশের ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার পশ্চিম মেড্ডায় রায় সাহেব বাড়িতে দুর্গোৎসবের সূচনা হয়েছিল। যুগের তালে অনেক কিছু পাল্টে গেলেও পরিবর্তন হয়নি রায় সাহেব বাড়ির দুর্গা পুজো। বংশ পরম্পরায় আজও ওপার বাংলায় সেই বাড়িতে নিয়ম মেনে ঐতিহ্য বজায় রেখে হচ্ছে দুর্গা পূজা। এবছর ১৪০ বছরে পদার্পণ করল এই প্রাচীন দুর্গোৎসব। রায় সাহেব বাড়ির দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দীর্ঘদিনের ঐতিহ্য, সংস্কৃতি ও বিশ্বাসের এক অনন্য নিদর্শন। বছরের পর বছর ধরে বংশপরম্পরায় সনাতনী রীতিনীতি মেনে মা দুর্গার আরাধনা হয়ে আসছে এই বাড়িতে। রায় সাহেব বাড়ির পুজোতে শামিল হন এপারও। ত্রিপুরার খোয়াই শহরের বিশিষ্ট আইনজীবী অভিজিৎ ভট্টাচার্যের পৈতৃক বাড়ি বাংলাদেশের এই অঞ্চলে হওয়ায় রায় সাহেব বাড়ির দুর্গাপূজার সঙ্গে তাঁর পারিবারিক শিকড়ের বিশেষ যোগসূত্র রয়েছে। তারাও প্রতিবছর সেই পুজোতে অংশ নেন।১৪০ বছরের এই দীর্ঘ পথচলা প্রমাণ করে, ঐতিহ্য ও বিশ্বাসের বন্ধন প্রজন্মের পর প্রজন্ম ধরে কীভাবে বহমান থাকতে পারে। দেশ-কাল ও পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও রায় সাহেব বাড়ির দুর্গাপূজা আজও বহন করে চলেছে অতীতের স্মৃতি, পারিবারিক উত্তরাধিকার এবং সংস্কৃতির গৌরবময় পরিচয়।

এদিকে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় এবছর মোট ৮৫টি দুর্গাপূজা হচ্ছে। অন্যদিকে, সমগ্র বাংলাদেশে এবছর দুর্গাপূজার সংখ্যা ৩৩ হাজারেরও বেশি।

Related Posts

Scroll to Top