• হোম
  • জেলার খবর
  • বড় মাপের কোবরা উদ্ধার! চাঞ্চল্য গোটা কাঠালিয়া এলাকায়…
Image

বড় মাপের কোবরা উদ্ধার! চাঞ্চল্য গোটা কাঠালিয়া এলাকায়…

কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জনৈক ননী দত্তের ঘর থেকে বৃহৎ আকারের একটি মনোক্লেট কোবরা উদ্ধার করে এনিমেল এইড অ্যালায়েন্স ওয়েলফেয়ার সোসাইটি।
সিপাহীজলার জেলার কাঠালিয়ায় অবস্থিত দুই সাপ উদ্ধারকারী অসীম মজুমদার এবং লকাই দে দুজনে মিলে সাপটিকে উদ্ধার করে ।
ওদের উদ্ধারকৃত এই যাবত কালের মধ্যে সবচাইতে বড় মনোক্ল্যাড কোবরা ছিল, এটি তীব্র বিষধর।
প্রকৃতি পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই দুই সাপ উদ্ধারকারী নিঃস্বার্থভাবে এখন পর্যন্ত প্রায় 300 টি সাপ উদ্ধার করে মানুষের বাড়ি ঘর থেকে গভীর অরণ্যে অবমুক্ত করে দিয়ে আসছে।
অন্যদিকে কোবরাটিকে অবমুক্ত করতে সহায়তা করেছেন যাত্রাপুর থানার ওসি সহ অন্যান্যরা।
এই সাপটি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সকলের মুখে একটাই গুঞ্জন এমন জনবহুল এলাকায় এমন বড় মাপের কোবরা সাপ কোথায় থেকে এলো তা এখন আলোচ্য বিষয়।

Related Posts

Scroll to Top