-স্বর্ণালঙ্কার ভর্তি ব্যাগ! চাইলে মুহূর্তেই যা আত্মসাৎ করা যেত, কিন্তু লোভের কাছে হার না মেনে সততার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন এক ইলেকট্রিক অটোচালক গৌতম সাহা।
-সমাজের প্রতিটি ক্ষেত্রে যখন অসততা আর খবরের শিরোনামে প্রায়ই নেতিবাচক বিষয়গুলো স্থান পায়, ঠিক তখনই সততা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এক ইলেকট্রিক অটোচালক গৌতম সাহা। । যাত্রীর ভুলে ফেলে যাওয়া স্বর্ণালঙ্কারভর্তি ব্যাগ নিজের কাছে না রেখে, তা নিরাপদে থানায় পৌঁছে দিয়ে সততার পরিচয় দিয়েছেন তিনি।ঘটনাটি ঘটেছে লাল বাহাদুর থেকে রাধানগর যাওয়ার পথে।কী ঘটেছিল সেদিন? জানা যায়, নির্দিষ্ট ওই রুটে যাতায়াত করার সময় এক মহিলা যাত্রী অসাবধানতাবশত তাঁর মূল্যবান স্বর্ণালঙ্কারভর্তি একটি ব্যাগ ইলেকট্রিক অটোতে রেখেই নেমে যান। পরবর্তীতে গাড়িটি গন্তব্যে পৌঁছানোর পর চালকের নজরে আসে যে যাত্রী একটি ব্যাগ ফেলে গেছেন। ব্যাগটি খুলে দেখা যায় ভেতরে দামি স্বর্ণালঙ্কার রয়েছে।লোভে পড়ে ব্যাগটি আত্মসাৎ করার কোনো প্রবণতা না দেখিয়ে, তিনি সিদ্ধান্ত নেন এর আসল মালিককে বা সঠিক জায়গায় ব্যাগটি ফিরিয়ে দেওয়ার। কালক্ষেপ না করে সৎ অটোচালক সোজা চলে যান পূর্ব থানায় এবং পুলিশের হাতে ব্যাগটি সসম্মানে তুলে দেন।
অটোচালক গৌতম সাহার এই মহৎ ও সততার কাজ মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবাই তাঁর এই সততা ও বিশ্বস্ততার ভূয়সী প্রশংসা করছেন। সততা গোটা সমাজকে নতুন করে ভাবতে শেখায় এবং অন্যদের জন্যও এটি এক অনন্য অনুপ্রেরণা ।






















