সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • রিচার্জ শেষ হতেই বিদ্যুৎ সংযোগ ছিন্ন…কাউন্টার বন্ধে ক্ষোভ গ্রাহকদের মধ্যে
Image

রিচার্জ শেষ হতেই বিদ্যুৎ সংযোগ ছিন্ন…কাউন্টার বন্ধে ক্ষোভ গ্রাহকদের মধ্যে

রিচার্জ শেষ হতেই ছিন্ন বিদ্যুৎ সংযোগ। অনলাইন কিংবা অফিসে এসেও রিচার্জ করা সম্ভব হয়ে উঠেনি। এতে ক্ষোভ বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসের গ্রাহকদের মধ্যে। গ্রাহকদের দাবি ফের ফিরিয়ে আনা হোক পুরনো মিটার।

প্রিপেড মিটার রিচার্জের সমস্যা নিয়ে বিদ্যুৎ নিগমের কুমারঘাট অফিসে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হল পুলিশকে। গ্রাহকদের চাপের মুখে পড়ে খোলা হলো অনলাইন পরিষেবা।প্রিপেইড মিটারে রিচার্জ নেই, বন্ধ অনলাইন পরিষেবাও।অভিযোগ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে গ্রাহকরা। অভিযোগ রিচার্জ করাতে এসে গ্রাহকরা দেখেন সরকারি ছুটিতে বন্ধ বিদ্যুৎ নিগমের রিচার্জ কাউন্টার। শেষ পর্যন্ত পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। কুমারঘাট বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন কুমারঘাট, ফটিকরায়-সহ বিভিন্ন এলাকার গ্রাহকরা।অভিযোগ,বন্ধ ছিল অনলাইন রিচার্জ পরিষেবাও। ফলে চরম বিপাকে পড়েন গ্রাহকরা

পরিষেবার এই বেহাল দশা নিয়ে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। গ্রাহকদের প্রশ্ন, বিদ্যুৎ পরিষেবার এমন পরিস্থিতি কি নজরে আসে না সরকারের? তারা দাবি জানান অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বন্ধ করে আগের মতো পোস্ট পেইড মিটার ফিরিয়ে আনার।

Related Posts

Scroll to Top