-আলোর উৎসব দীপাবলি অন্যমাত্রা এনে দেয় ধর্মনগরে। থিম আর আলোর রোশনাই শুধু উত্তর জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান ধর্মনগরে।
র্গা- লক্ষ্মী পুজোর পর এবার কালী পুজো। আলোর উৎসব দীপাবলির আনন্দে মেতে উঠতে এখন রাজ্যের সর্বত্র চলছে প্রস্তুতি। তবে আলোর উৎসব মন্দির নগরীর পাশাপাশি বিশেষ ভাবে জাঁকজমকপূর্ণ ভাবে হয়ে থাকে ধর্মনগরে।প্রতি বছর ধর্মনগর আলোর উৎসবে মাতোয়ারা হয়। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এতে অংশ নেয়। এবছর এর ব্যতিক্রম হবে না। এখন চলছে পুজো উদ্যোক্তাদের মধ্যে প্রস্তুতি। কারণ হাতে সময় বেশি নেই। উৎসবের আবহকে আরও আকর্ষণীয় করে তুলতে এবারও প্রস্তুতি শুরু করে দিল ধর্মনগরের চন্দ্রপুরস্থিত এরিয়্যান্স ক্লাব। কালীপুজোকে সামনে রেখে সোমবার ক্লাবের উদ্যোগে হলো খুঁটিপুজো। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবছরের পুজোর প্যান্ডেল নির্মাণের কাজ।এবছর দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে এরিয়্যান্স ক্লাবের ব্যতিক্রমী প্যান্ডেল। লেজার লাইটের বিশেষ ব্যবহার এবং দিব্য কৈলাস মন্দিরের আদলে প্যান্ডেলের থিম সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু প্যান্ডেলই নয়, দর্শনার্থীদের উৎসবের আমেজে মাতিয়ে তুলতে রাস্তার দু’ধারে বিভিন্ন ধরনের আলোকসজ্জার ব্যবস্থাও করা হবে। আলোর বর্ণিল সাজে চন্দ্রপুর এলাকার রাস্তাঘাটকে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।এবছর এরিয়্যান্স ক্লাবের কালী পুজোর সামগ্রিক বাজেট ৩৫ লক্ষ টাকারও বেশি
দীপাবলির আনন্দে মেতে উঠতে শুধু উত্তর জেলা বাসী নয় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন ধর্মনগর মুখী হতে। এখন ধর্মনগরের সর্বত্র চলছে মণ্ডপ তৈরির জোর প্রস্তুতি।



















