সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

বিক্ষোভ- পথ অবরোধে চাকরি প্রত্যাশীরা!

আদালতের রায় মেনে নির্দিষ্ট সময়ে পূরণ করা হয়নি জে আর বি টি-র ৪৩০ টি শূন্য পদ। বাধ্য হয়ে জে আর বি টি অফিসের সামনে বিক্ষোভ চাকরি প্রত্যাশীদের। অফিস লেনে পথ অবরোধও করে তারা।

জে আর বি টি’র মাধ্যমে গ্রুপ- সি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তিন বছর আগেই। কিন্তু টেকনিক্যাল ৩৮৩ টি সহ ৪৩০ টি পদ পূরণ করা হয়নি। কর্তৃপক্ষের দাবি এসব পদে যোগ্য প্রার্থী পাওয়া যায়নি তাই পূরণ করা হয়নি। এই অবস্থায় ৪৩০ টি পদে লোক নিয়োগের দাবিতে একজন চাকরিপ্রত্যাশী হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলায় আদালত জে আর বি টি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল নির্দিষ্ট সময় বেঁধে প্রক্রিয়া সম্পন্ন করতে। অভিযোগ প্রক্রিয়া শুরু করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে শেষ না করায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। মঙ্গলবার চাকরি প্রার্থীরা অফিস লেন জে আর বি টি অফিসের সামনে যায়। সেখানে বিক্ষোভ দেখায়। পরে ৪ জনের প্রতিনিধি দল জে আর বি টি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেও সন্তুষ্ট হতে পারেন নি চাকরি প্রত্যাশীরা। দ্রুত মেধা তালিকা প্রকাশ করে নিয়োগের দাবিতে বাধ্য হয়ে তারা অফিস লেনে রাস্তা অবরোধ করে

চাকরি প্রত্যাশীদের পথ অবরোধে দুই দিকে আটকে যায় যানবাহন। খবর পেয়ে আগেই ছুটে যায় পুলিস। এখন দেখার আন্দোলনের চাপে কর্তৃপক্ষ দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে কি পদক্ষেপ নেয়?
ক্যামেরায় আবিরের সঙ্গে বিপ্লব তনুশ্রীর রিপোর্ট নথ ইস্ট ভয়েস

Related Posts

Scroll to Top