নার্সিং হাব তৈরি করা হচ্ছে। নার্সিং শিক্ষার সবকিছু একই ছাতার তলায় এনে এই হাব হচ্ছে। মঙ্গলবার দুর্জয়নগরে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
নতুন পাকা ভবন পেল আগরতলা সরকারি নার্সিং কলেজ, ব্রাম নার্সিং স্কুল ও এ এন এম ট্রেনিং ইনস্টিটিউট। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর হাত ধরে দুর্জয়নগরে নতুন পাকা ভবনের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সচিব কিরণ গিত্যে সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।উদ্বোধনের পর পুরো ভবন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী এবং কথা বলেন সংশ্লিষ্টদের সঙ্গে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, একই ছাতার তলায় থাকলে নার্সিং শিক্ষাগত ধ্যান ধারণা বাড়বে শিক্ষার্থীদের মধ্যে। তারা যখন বিভিন্ন গ্রামীণ এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে চাকরিতে যোগদান করবেন এতে লাভবান হবেন সাধারণ মানুষ।
নার্সিং প্রশিক্ষণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় সরকারি নার্সিং কলেজ, ডা. ব্রাম নার্সিং স্কুল এবং এএনএম ট্রেনিং ইনস্টিটিউটের নতুন ভবন। আগামীতে আরও পরিকাঠামোর সম্প্রসারণ হবে।






















