সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • ক্লাবে ক্লাবে অস্ত্রের ঝলকানি এখন নেইঃমুখ্যমন্ত্রী
Image

ক্লাবে ক্লাবে অস্ত্রের ঝলকানি এখন নেইঃমুখ্যমন্ত্রী

সারা ত্রিপুরায় কয়েক বছরে ক্লাব সংস্কৃতির মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। রবিবাসরীয় রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছর প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকে রাজধানীর উত্তর বাধারঘাট উন্নয়ন সংঘ। এবছর সংঘের ৭৪ তম প্রতিষ্ঠা দিবসেও এর ব্যতিক্রম হয়নি। এদিন সংঘ প্রাঙ্গণে হয় রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর, সংঘের সভাপতি সহ অন্যর। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরেন কিভাবে ক্লাব সংস্কৃতির মধ্যে বর্তমানে পরিবর্তন এসেছে। তিনি বলেন, শুধু পরিকাঠামোর উন্নয়ন করলেই হবে না, মানবিক দৃষ্টিকোন থেকেও উন্নয়ন খুব প্রয়োজন। তিনি মন্তব্য করেন আগে এক ক্লাবের সঙ্গে আরেক ক্লাবের যুদ্ধ হতো। এখন ৯০ শতাংশ ক্লাব সংস্কৃতি পাল্টে গেছে।

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, আগামীদিনে রাজ্যে হার্ট শুরু করে বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা সরকারের তরফে করা হবে। তিনি দাবি করেন আগের তুলনায় এখন রাজ্য থেকে রোগী রেফারের সংখ্যা ৮০ শতাংশ কমে গেছে। কারণ চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধা এখন ত্রিপুরাতেই হচ্ছে।

এদিন অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ৩৯ ০ ৪০ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মী ও আশা কর্মীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান ঘিরে ক্লাবের সদস্য সহ এলাকার লোকজনের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Related Posts

Scroll to Top