রাস্তা, জল বিদ্যুৎ সহ একাধিক সমস্যায় জেরবার গিরিবাসীরা। অভিযোগ উন্নয়নের ছোঁয়া সঠিকভাবে মিলছে না প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে। ত্রিপল ইঞ্জিনের রাজ্যে এই ছবি ধরা পড়ল ফটিকরায় বিধানসভাধীন রাজকান্দি এডিসি ভিলেজের কুম্ভরাম পাড়ায়। অভিযোগ এলাকার চলাচলের একমাত্র রাস্তা ভগ্ন দশায়। বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যায় জেরবার গ্রামের মানুষ। অপরিশোধিত পানীয় জল ব্যবহারের ফলে গ্রামে দেখা দিচ্ছে জল বাহিত রোগের প্রকোপ। অভিযোগ উপজাতি এই গ্রামটির দিকে নজর নেই সংশ্লিষ্টদের। রাজ্যজুড়ে চলা উন্নয়নের ছোঁয়া সঠিক ভাবে সেখানে পৌঁছে না। অভিযোগ অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা। সামান্য বৃষ্টি হলে চলে যায় বিদ্যুৎ। বিদ্যুৎ সব সময় না থাকায় মিলে না পানীয় জল।ফলে নোংরা জল পান করেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাদের। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই পাড়ায় প্রায় অর্ধশতাধিক পরিবারের বসবাস। সময়ের সাথে সাথে উপজাতি এই গ্রামের বাসিন্দাদের জীবন যাত্রার মান পরিবর্তন হচ্ছে না।রাজকান্দি বাজার থেকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুম্ভরাম পাড়া যাওয়ার একমাত্র রাস্তাটির অবস্থা অত্যন্ত করুন। সংস্কারের অভাবে রাস্তায় পিচের আস্তরণ উঠে গিয়ে কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়েই খুব কষ্টে বর্তমানে যাতায়াত করতে হচ্ছে গ্রামের বাসিন্দাদেরকে। এমনকি রাস্তার বেহাল অবস্থার কারণে গ্রামে যেতে চায় না কন যানবাহন।
অভিযোগ সমস্যার কথা সংশ্লিষ্টদের জানানো হলেও সুরাহা হচ্ছে না। এতে চাপা ক্ষোভ লোকজনের মধ্যে। তারা চাইছেন সমস্যা দ্রুত লাঘবের। এখন দেখার কর্তৃপক্ষ কবে নাগাদ সেদিকে নজর দেয়?
নিউজ ডেস্ক রিপোর্ট নর্থ ইস্ট ভয়েস


















