সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • দেশ
  •  রাতে গুয়াহাটির হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি! চোখের পলকে শেষ একই পরিবারের ৪ জন, মৃত্যু আরও একজনের!
Image

 রাতে গুয়াহাটির হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি! চোখের পলকে শেষ একই পরিবারের ৪ জন, মৃত্যু আরও একজনের!

সোমবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। হঠাৎই পরপর গুলির আওয়াজে কেঁপে ওঠে হোটেল চত্বর। যাঁরা সেইসময় হোটেলে ছিলেন, তাঁদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোট ছয়জনকে।

অসমের গুয়াহাটিতে হোটেলের ভিতর চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। সোমবার রাতে গুয়াহাটির বরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ঘনকান্ত গগৈ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রও।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। হঠাৎই পরপর গুলির আওয়াজে কেঁপে ওঠে হোটেল চত্বর। যাঁরা সেইসময় হোটেলে ছিলেন, তাঁদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হোটেল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোট ছয়জনকে। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার ডঃ পার্থসারথি মহন্ত জানিয়েছেন, মৃতদের চার জনই একই পরিবারের সদস্য। পঞ্চম ব্যক্তি তাঁদেরই গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিও ওই একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। বিলাস ইন হোটেলের লিজ নেওয়াকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে। অভিযুক্ত ঘনকান্ত গগৈ ওই হোটেলটি লিজ নিয়েছিলেন। হোটেলের মালিকপক্ষের সঙ্গে বিবাদের জেরেই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। গুলিবিদ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেফতার করা হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত যত এগোবে, ততই ঘটনার আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

গুয়াহাটির ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে অসম কংগ্রেস। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাঁরা। পোস্টে অসম কংগ্রেস লিখেছে, “গুয়াহাটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই মর্মান্তিক ঘটনা সাধারণ মানুষের সুরক্ষা এবং অসমের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।” নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে কংগ্রেস।

Related Posts

Scroll to Top