সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • ভয়াবহ দুর্ঘটনা! খাদে গাড়ি,জীবন নিভলো প্রবীণ সাংবাদিক ও নাতীর
Image

ভয়াবহ দুর্ঘটনা! খাদে গাড়ি,জীবন নিভলো প্রবীণ সাংবাদিক ও নাতীর

ভয়াবহ যান দুর্ঘটনা। এক লহমায় শেষ প্রবীণ সাংবাদিক ও উনার নাতীর জীবন।দশমীর পরের দিনই বৃহস্পতিবার মর্মান্তিক- হৃদয়বিদারক ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার বাগমা এলাকায় জাতীয় সড়কে। এদিন আগরতলা থেকে নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে উদয়পুর যাচ্ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তথা রাজ্যের প্রবীণ সাংবাদিক বিমান বিহারী ধর। সঙ্গে ছিলেন উনার নাতি রাহুল। উদয়পুর যাওয়ার পথে আচমকা বিপত্তি ঘটে বাগমা এলাকায়। যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিমান বাবুর গাড়ির। এতে দুই গাড়ির ক্ষতি হয়। দুমড়ে মুচড়ে যায় বিমান বিহারী ধরের গাড়ির সামনের অংশ। রাস্তার পাশে নীচে পড়ে যায় প্রাইভেট কার। অন্যদিকে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে বাসের। ঘটনার পর ভিড় জমান স্থানীয় লোকজন। খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা।

দমকল কর্মীরা দাদু ও নাতীকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রবীণ সাংবাদিককে মৃত বলে ঘোষণা করেন। যদিও কিছুক্ষণ পরেই হাসপাতালে মারা যায় রাহুলও।

প্রবীণ সাংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সংবাদ জগতে শোকের ছায়া নেমে আসে। তবে ঠিক কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিস।

Related Posts

Scroll to Top