সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

নাগরদোলায় যুবক উঠতেই একি কাণ্ড?

নাগরদোলা চড়তে এসে আর বাড়ি ফেরা হল না এক যুবকের। উপর থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের।

দশমীর ভোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে রাজধানীর নেতাজী প্লে ফোরাম সেন্টারের পুজো মণ্ডপের পেছনে মেলা প্রাঙ্গণে। রাজধানীর জয়নগর গাঙ্গাইল রোড এলাকার বাসিন্দা রাজেশ সরকার। বয়স আনুমানিক ৩৬ বছর। ভোর রাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ সে অন্য একজনের সঙ্গে নাগরদোলা চড়তে আসে নেতাজী প্লে ফোরাম সেন্টার প্রাঙ্গণে। রাজেশ নাগরদোলায় উঠলেও তাঁর সঙ্গী উপরে উঠেনি। আচমকা উপর থেকে রাজেশ নীচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে আই জি এম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।ঘটনায় মেলা কমিটি ও ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন মৃত যুবকের পরিজনেরা। থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তারা।

আই জি এম থেকে পরে দেহ জি বি হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। BITE—2/
তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রশ্ন উঠছে নাগরদোলায় লোকজনের চড়ার ক্ষেত্রে নিরাপত্তা কোথায়? কিভাবে এই ঘটনা ঘটলো- র পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

Related Posts

Scroll to Top