সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • খেলা
  • মুখ্যমন্ত্রী বললেন কাজের কোনো বিকল্প নেই
Image

মুখ্যমন্ত্রী বললেন কাজের কোনো বিকল্প নেই

দেশ ও রাজ্যের জন্য কিছু করতে হলে কাজের কোনো বিকল্প নেই। যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর পরিবেশ দিয়ে যেতে পারলে উন্নত ত্রিপুরা হওয়া সম্ভব।শনিবার কৈলাশহরে ক্রীড়া দপ্তরের এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

ঊনকোটি জেলায় প্রথম স্পোর্টস হলের উদ্বোধন হয় মহাসপ্তমীতে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে”রঙ্গলাল দাস ইনডোর স্পোর্টস হলের উদ্বোধন হয়।কৈলাসহরের গোবিন্দপুর এলাকার স্পোর্টস অফিসের পাশে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করে ইনডোর স্পোর্টস হলের সূচনা করেন মুখ্যমন্ত্রী। প্রয়াত রঙ্গলাল দাস ছিলেন কৈলাসহরের বাসিন্দা। উনি ত্রিপুরা রাজ্যের বিখ্যাত ফুটবলার ছিলেন।জাতীয়স্তরেও সুনামের সঙ্গে খেলাধুলা করে ত্রিপুরার নাম গৌরবান্বিত করেছিলেন। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই স্পোর্টস হলটি। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, পূর্বতন সরকারের সময়ে যেকোনো বিষয় উদ্বোধন করা হলে নেতা- নেত্রীদের নামে নামাঙ্কিত করা হতো। কিন্তু বি জে পি সরকার ক্ষমতায় আসার পর খেলাধূলার জগতে যারা ত্রিপুরার নাম কুড়িয়েছিলেন, তাদের নামে রাখা হয়েছে খেলাধূলার ক্ষেত্রের বিভিন্ন প্রতিষ্ঠানের।

এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, কৈলাসহর পুর পরিসদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস, ক্রিয়া দপ্তরের অধিকর্তা ,ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, ঊনকোটি জেলার পুলিশ সুপার সহ অন্যরা।

Related Posts

Scroll to Top