জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত দুই সহোদরকে ১৪ দিনের জেল হাজতে পাঠাল আদালত। ৩ নভেম্বর ফের অভিযুক্তদের আদালতে পেশ করা হবে। ধর্মনগর থানা এলাকায় একই পরিবারের দুই ভাই শুভদীপ রায় চৌধুরী ও জয়দীপ রায় চৌধুরী খুনকাণ্ডে পুলিস প্রথম থেকেই তৎপরতা দেখায়। এই ঘটনায় মূল অভিযুক্ত বিজন দাসকে গ্রেফতারের পর বুধবার গভীর রাতে তাঁর আরেক ভাই রাহুল দাসকেও গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, ঘটনায় ব্যবহৃত একটি ধারালো অস্ত্রও পুলিস উদ্ধার করতে সক্ষম হয়েছে।প্রাথমিকভাবে এই জোড়া খুনের ঘটনার নেপথ্যে আর্থিক লেনদেন থাকতে পারে বলে মনে করছে পুলিস। এদিকে দুই অভিযুক্তকে বৃহস্পতিবার ধর্মনগর আদালতে সোপর্দ করা হয় পুলিসের তরফে। ধৃত দুই অভিযুক্তকে ১৪ দিনের জেল হাজতে পাঠায় আদালত। ৩ নভেম্বর ফের ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা, আদৌ এর পেছনে আর্থিক লেনদেন কিংবা অন্য কিছু বিষয় রয়েছে কিনা- সবকিছু খতিয়ে দেখছে ধর্মনগর থানার পুলিস
















