শ্রীলঙ্কায় টেস্ট জিতল ভারত।মানব সুথারের ঘূর্ণিঝড়ে কুপোকাৎ শ্রীলঙ্কা। খড়কুটোর মতো ভারতের কাছে উড়ে গেল দ্বীপরাষ্ট্র। ১৬৫ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ গোলে এগিয়ে গেল ভারত। এর ফলে ৬০০ তম টেস্ট ম্যাচে দুরন্ত জয় ভারতের। ম্যাচে বাঁহাতি স্পিনার মানব সুথার শেষ দিনে মাত্র ১০ বলের মধ্যে শ্রীলঙ্কার ইনিংস শেষ করে দেন গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে । শ্রীলঙ্কার ইনিংসের ৭৬তম ওভারে তিনি তিনটি উইকেট তুলে নেন। মানব সুথার নিজের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট সংগ্রহ করে। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৪৬২ রান টেস্ট ম্যাচে দেবদত্ত পাড়িক্কলের সেঞ্চুরি ১৬৭ ও কে এল রাহুলের ৮২ রানে ভর করে। জবাবে সোনাল দিনুশার ১০০ রানে ভর করে শ্রীলঙ্কা ২৮৪ রান তুলতে সক্ষম হয়। ভারতের হয়ে প্রথম ইনিংসে মানব ৪ উইকেট, রবীন্দ্র জাদেজা ৩ উইকেট সংগ্রহ করেন। ১৭৮ রান লিড নিয়ে ভারত দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। যদিও ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গিয়েছিল মাত্র ১৯৩ রানে। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার টার্গেট ছিল ৩৭২ রান জয়ের জন্য। কিন্তু ২০৬ রানেই গুটিয়ে যায় সুথারের স্পিনের ঘূর্ণিজালে ধনঞ্জয় ডি সিলভাদের টিম। জয় আসে ভারতের। এদিকে দ্বিতীয় ম্যাচটি হবে কলম্বোয়।



















