মঙ্গলবার টি এফ এ পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগে মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় শক্তিশালী এগিয়ে চলো সংঘ এবং দুরন্ত টাউন ক্লাব।খুবই উওেজনা পূর্ণ লড়াই চলছিল দুই দলের মধ্যেই। খেলার নির্দিষ্ট অর্ধেক সময়ের মধ্যেও গোল শূন্য অবস্থায় ছিল উভয় দল। টানটান উত্তেজনা লক্ষ্য করা যায় মাঠের গ্যালারিতে উপস্থিত দু দলের সমর্থকদের মধ্যেও। অবশেষে উওেজনা পূর্ণ এই লড়াইে গোল শূন্য অবস্থায় শেষ করে এগিয়ে চলো সংঘের সাথে ড্র করে দ্বিতীয় ম্যাচে ১ পয়েন্ট তুলে নিলো টাউন ক্লাব। অন্যদিকে টাউন ক্লাবের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে অখুশি কোচ সুজিত হালদার। যদিও এদিনের ম্যাচে এগিয়ে চলো সংঘের চেয়ে বেশি আক্রমণে যায় টাউন ক্লাবের ফুটবলাররা। বেশ কয়েকটি গোলের সুযোগ ছিল টাউন ক্লাবের ফুটবলারদের কাছে, যদিও তারা সুযোগ গুলো গোলে পরিনত করতে পারেনি। অন্যদিকে এগিয়ে চলো সংঘ প্রত্যাশা মতো ম্যাচে খেলতে পারেনি বলে ফুটবল প্রেমিদের অভিমত।



















