• হোম
  • আগরতলা
  • চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে :রাজীব
Image

চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে :রাজীব

রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। ত্রিপুরার বিভিন্ন জায়গায় আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ব ফিজিওথেরাপি দিবসে একথা বললেন সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রতিবছর এই দিবসে রাজ্যে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয় Indian Association of Physiotherapists Tripura Branch-র তরফে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার সকালে রাজধানীতে হয় সচেতনতামূলক ওয়াকথন। এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের ভাবনা কার্ডিওভাসকুলার রোগ ও স্ট্রোক প্রতিরোধ ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি ও শারীরিক কার্যকলাপের ভূমিকা।এদিন সকালে রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় ওয়াকথন। পদযাত্রা শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় রবীন্দ্রভবনের সামনে। উপস্থিত ছিলেন জিমন্যাস্টিক্স কোচ তথা দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত  বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা।এর পর আগরতলা প্রেস ক্লাবে হয় আলোচনা চক্র। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, জি বি হাসপাতালের ডেপুটি এম এস কনক চক্রবর্তী সহ অন্যান্যরা ।আলোচনা করতে গিয়ে সাংসদ রাজ্যের চিকিৎসা ক্ষেত্রের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, প্রাচীন কালের চিকিৎসা পদ্ধতিকে অনুসরণ করে ফিজিওথেরপির বহিঃপ্রকাশ হয়েছে। বৈদিক যুগের চিকিৎসা পদ্ধতিতেও ফিজিওথেরাপির উল্লেখ রয়েছে।

ফিজিওথেরাপি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিভাবে বেশি করে সচেতনতা বাড়ানো যায় সে বিষয়ে  জোর দেওয়া হয়েছে এদিনের পদযাত্রা ও আলোচনা সভায়। ফিজিওথেরাপি কিভাবে স্ট্রোকের পর রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ও কর্মক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে তাও আলোচনায় উঠে আসে।

Related Posts

Scroll to Top