সদর আন্তঃস্কুল বালিকা টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বড়দোয়ালি স্কুল। দ্বিতীয়বার চ্যাম্পিয়নের শিরোপা দখল করলো বড়দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সোমবার হয় ফাইন্যল ম্যাচ। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত এই আসরের ফাইন্যালে মুখোমুখি হয় আসাম রাইফেলস পাবলিক স্কুল ও বড়দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আসাম রাইফেলস পাব্লিক স্কুল। তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে বড়দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেটাররা ১৯ ওভার দুই বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। বড়দোয়ালি স্কুলের হয়ে অনুভা পাল ৬৩ ও সায়েন্তিকা নমঃ ৩৮ রানে অপরাজিত থাকেন।
প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করেছে বড়দোয়ালী স্কুলের ছাত্রীরা।দলের জয়ে খুশি শুধু ক্রিকেটাররাই নয়, স্কুলের শিক্ষক শিক্ষিকা- পড়ুয়ারাও।




















