• হোম
  • খেলা
  • নীল-সাদা জার্সিতে আর খেলবেন না মেসি! অগাস্টে শুরু, অগাস্টেই শেষ! অবসর মেসির……
Image

নীল-সাদা জার্সিতে আর খেলবেন না মেসি! অগাস্টে শুরু, অগাস্টেই শেষ! অবসর মেসির……

সোমবার আচমকাই লিওনেল মেসি ঘোষণা করলেন, জাতীয় দলের জার্সিতে আর নয়। আর নীল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে।

 ২১ বছরের স্বপ্নসফর। একটি বিশ্বকাপ, জোড়া কোপা আমেরিকা, ফাইনালিসিমা, অলিম্পিক্সে সোনা – একাধিক কোহিনূর ছড়িয়ে রয়েছে কেরিয়ার জুড়ে। সোমবার আচমকাই লিওনেল মেসি ঘোষণা করলেন, জাতীয় দলের জার্সিতে আর নয়। আর নীল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘটনা অনেককেই মানসিকভাবে ধাক্কা দিয়েছে। আর্জেন্তিনার জার্সিতে রেকর্ড ২০৭টি ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ১২৫ গোল। রোনাল্ডোর পর যা আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ। শুরু হয়েছিল ২১ বছর আগের এক অগাস্ট মাসে। ২০০৫ সালের ১৭ অগাস্ট। হাঙ্গেরির বিরুদ্ধে আর্জেন্তিনার জার্সিতে অভিষেক হয়েছিল। মেসিহীন আর্জেন্তিনা, মেসিহীন ফুটবল বা মেসিহীন বিশ্বকাপ ভাবাও কষ্টকর। পুরো বিশ্ব ফুটবলে তিনি যে জাদুকরী ছাপ রেখে গেছেন তা চিরস্মরণীয়।’

Related Posts

Scroll to Top