সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • খেলা
  • মহালয়ার সকালে হাফ ম্যারাথন ঘিরে উদ্দীপনা!
Image

মহালয়ার সকালে হাফ ম্যারাথন ঘিরে উদ্দীপনা!

মহালয়ার পুণ্য তিথিতে সাড়া জাগিয়ে সম্পন্ন হল এগিয়ে চলো সংঘ হাফ ম্যারাথন। উভয় বিভাগে প্রথম দশ জন স্থানাধিকারীকে দেওয়া হয় পুরষ্কার।

মহালয়ার সকালে মেলারমাঠ এগিয়ে চলো সংঘের তরফে হয় অল ইন্ডিয়া ওপেন এগিয়ে চলো সংঘ হাফ ম্যারাথন।সহযোগিতায় ছিল ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। পুরুষ মহিলা উভয় বিভাগে হয় এই প্রতিযোগিতা।প্রতিযোগিতাকে ঘিরে অ্যাথলেট এবং ক্রীড়ানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই প্রতিযোগিতায় পুরুষদের জন্য ২১.০৯৭৫ কিলোমিটার এবং মহিলাদের জন্য ১০ কিলোমিটার দৌড়। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে অ্যাথলেটদের উৎসাহিত করা এবং দৌড়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এদিন এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণ থেকে শুরু হয় হাফ ম্যারাথন। বিভিন্ন জায়গা ঘুরে এই হাফ ম্যারাথন। ম্যারাথনের সূচনা করেন এশিয়ান সোনাজয়ী অ্যাথলেটিক সরস্বতী সাহা। উপস্থিত ছিলেন পুর নিগমের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, সংঘের সভাপতি, সম্পাদক সহ অন্যরা।

প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগেই প্রথম দশজন স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।পুরুষ বিভাগে প্রথম স্থানাধিকারীকে ১৫ হাজার টাকা নগদ ও সুদৃশ্য ট্রফির ব্যবস্থা রাখা হয়। একইভাবে মহিলাদের বিভাগে প্রথম স্থানাধিকারীকেও ১৫ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি দেওয়া হয়।

Related Posts

Scroll to Top