সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

বীর শহীদ পুলিস কর্মীদের স্মরণ

দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পুলিস, আধা সামরিক বাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী।আগামী দিনেও এই দক্ষতা ও সাহস নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবেন।পুলিস স্মরণ দিবসে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহ।

শহিদ পুলিস কর্মীদের স্মরণ করে প্রতিবছর শ্রদ্ধা জানানো হয়। এবছরও রাজ্যে এর ব্যতিক্রম ঘটেনি। আগরতলা এ ডি নগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে হয় পুলিস স্মরণ দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিসের মহানির্দেশক জি কে রাও সহ অন্যরা।মুখ্যমন্ত্রী সহ অতিথিরা শহিদ বেদীতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। দেওয়া হয় গার্ড অব অনারও। পরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পুলিস, আধা সামরিক বাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী।আগামী দিনেও এই দক্ষতা ও সাহস নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবেন। দেশের অখণ্ডতা রক্ষায় অবিচল থাকবেন। পুলিস বাহিনী সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

দেশের নিরাপত্তা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বীর পুলিস কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এদিনে।

Related Posts

Scroll to Top