সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

নিমেষেই শেষ এক হাজার মুরগির ছানা

নাশকতার আগুনে পুড়ে গেল এক ব্যক্তির মুরগি খামার। ক্ষয়ক্ষতি আনুমাতিক সাড়ে সাত লাখ টাকা।দশমীর আনন্দে বিষাদে যখন সকলেই মাতোয়ারা সেদিনই গভীর রাতে সর্বশান্ত এক উদ্যমী কৃষক। ঘটনা সাব্রুম মহকুমার ইন্দিরানগর গ্রামে। এলাকার বাসিন্দা বিশ্বজিত মজুমদারের রয়েছে বিভিন্ন খামার। এর মধ্যে আছে ব্রয়লার মুরগির খামারও। বৃহস্পতিবার ভোররাতে আচমকা উনার খামারে আগুন দেখতে পায় এক ব্যক্তি। উনার চিৎকারে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তে সব শেষ হয়ে যায়। মালিক জানান, খামারে বারো দিন বয়সী প্রায় এক হাজার মুরগি ছানা ছিল। এছাড়াও ছিল খাবার ও ওষুধ। আগুনে মুরগির ছাড়া সহ সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন কৃষক। মুরগির ছানা গুলি আগুনে শেষ হয়ে যাওয়ার ঘটনা তিনি কিছুতেই মানতে পারছেন। উনার কেউ ক্ষতি করতে পারে বলে ভাবতেই পারছেন না। বিশ্বজিত মজুমদারের দাবি আগুনে প্রায় সাড়ে সাত লাখ ক্ষতি হয়েছে

মাত্র ৩-৪ দিন আগেও আশপাশের এলাকায় আরও একটি খামারে আগুন লাগার ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাগুলির পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে স্থানীয়দের তরফে।

Related Posts

Scroll to Top