সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • রাজনীতি
  • দু’য়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ সম্পন্ন ভিলেজ কমিটি’র ভোট গ্রহণ!
Image

দু’য়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ সম্পন্ন ভিলেজ কমিটি’র ভোট গ্রহণ!

১০ বছর পর এ ডি সি ভিলেজ কমিটির ভোট। দীর্ঘ বছর হওয়া ভিলেজ কমিটির ভোট দু’য়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৭ টা শুরু হয় ভোট গ্রহণ।চলে বিকেল ৪ টা পর্যন্ত। রজ্যের বিভিন্ন ব্লকের অধীন ৫৮৭ টি ভিলেজ কমিটির আসন সংখ্যা ৪৫৯৭ হলেও ভোট হয়েছে ২৯৫০ টি’তে। বাকি আসন গুলি আগেই বিনা লড়াইয়ে জয়ী হয়েছে তিপ্রা মথা ও বি জে পি। যদিও অধিকাংশ আসনে জয়ী হয় তিপ্রা মথা। এদিন সকাল থেকে কড়া নিরাপত্তায় ভোট নেওয়া হয় পাহাড়ে। ভোট গ্রহণকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিস, টি এস আর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে, কোথাও সন্তান কোলে মা লাইনে দাঁড়িয়ে আবার কোথাও অশীতিপর বৃদ্ধ- বৃদ্ধা প্রখর রোদ উপেক্ষা করে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। কোথাও কোথাও দুই- তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার মতদান প্রয়োগ করেছেন ভোটাররা। প্রবীণ ভোটার যেমন ছিলেন তেমনি ছিল নবীন ভোটাররাও। নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য খুব সকালেই ঘর থেকে বেরিয়ে আসেন ভোটাররা। উৎসবের মেজাজে তারা ১০ বছর পর ভিলেজ কমিটির ভোটে মতদান প্রয়োগ করেন।

তবে ভোট গ্রহণকে কেন্দ্র করে এদিন বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। কোথাও কোথাও বিরোধীরা অভিযোগ করেছে তাদের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তবে সে যাই হোক মোটের উপর ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ।

Related Posts

Scroll to Top