সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

দুই সন্তানহারা মা চাইছেন দোষীর কঠোর সাজা!

দুই সন্তানহারা মায়ের আর্তনাদ। অশ্রুনয়নে দোষীর ফাঁসির সাজা দাবি করলেন সন্তানহারা মা।এদিকে মঙ্গলবার দুই ভাইয়ের ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয় হয়। শোকস্তব্ধ গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশা এলাকায় দুই সহোদর শুভদীপ রায় চৌধুরী ও জয়দীপ রায় চৌধুরীকে খুন করে দুর্বৃত্তরা। ঘটনায় বিজন দাস নামে একজন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দুই ভাইয়ের বাবা ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজন দাস সহ অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, মৃত্যুর আগের রাতে স্থানীয় বিবাদকে কেন্দ্র করে দুই ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। পরদিনও তাঁদের ফোনে হুমকিমূলক কল আসে বলে দাবি পরিবারের। সোমবার রাতে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার হয়। এদিকে, ঘটনার সঙ্গে নাম জড়ানো বিজন দাস বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সন্তানহারা দুই যুবকের মা’র কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে উঠেছে। সন্তানহারা মা চাইছেন দোষীর ফাঁসি যাতে হয়।

ঘটনায় এলাকায় এখনও থম থমে ভাব। সকলেই চাইছেন ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে জোড়া খুনের প্রকৃত রহস্য খুঁজে বের করার এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির।

Related Posts

Scroll to Top