বিজয়া দশমীর আনন্দকে দ্বিগুণ করতে বুধবার সকাল থেকেই বাজারের ছবিটা একেবারে আলাদা। শহর থেকে গ্রামসব জায়গাতেই আজ বাজারের থলিতে টান আর ক্রেতাদের উপচে পড়া ভিড়। মাচা থেকে মিষ্টির কাউন্টার—সবখানেই আজ উৎসবের আমেজ তুঙ্গে। বিক্রেতাদের মুখেও চওড়া হাসি, কারণ বেচাকেনা হচ্ছে জমজমাট।
বাঙ্গালীর বারো মাসে তের পার্বণ এরমধ্যে অন্যতম হল এক্তি বিজয়া দশমী । বিজয়ার আনন্দ আর উৎসবের আমেজের মাঝেই আজ জমে উঠেছে বাজারের কেনাকাটা। বিজয়া দশমী উপলক্ষে আজ সকাল থেকেই বিভিন্ন রাজধানীর বাজারে সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মা দুর্গাকে বিদায় জানানোর পালা আর ঘরে ঘরে মিষ্টিমুখ করানোর আয়োজনে ব্যস্ত মানুষ।বুধবার এই দিনে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে মিষ্টির দোকানগুলোতে। সকাল থেকেই সুস্বাদু সন্দেশ, রসগোল্লা ও ঐতিহ্যবাহী মিষ্টি কিনতে ক্রেতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন। বিক্রেতারাও ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি মাছ বাজারগুলোতেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইলিশ, রুই, কাতলা থেকে শুরু করে দেশি বিভিন্ন মাছে সেজে উঠেছে মাছের বাজার। ক্রেতারা পছন্দমতো মাছ কিনতে ব্যস্ত ছিলেন।
মাছের পাশাপাশি মাংসের বাজারেও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে অন্যান্য দিনের তুলনায় পোলট্রি বা ব্রয়লার মুরগির দাম কিছুটা চড়া থাকায় কিছুটা বিরূপ প্রতিক্রিয়াও দেখা গেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। তবে দাম বেশি হলেও উৎসবের দিনে মাংসের চাহিদা কমেনি।
ইলিশ কিনবা মাংস দাম চউরা হলেও বছরের এই একটি দিনে ভুরি ভোজে বাঙ্গালীরা কিছুতেই খামতি রাখতে চান না।সাধ ও সাধ্যের মধ্যে সকলেই ভুরিভজের এলাহি আয়জন করে থাকে।
















