সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • থানায় মিলছে না সুরাহা ,আই জি- র দুয়ারে এস এফ আই!
Image

থানায় মিলছে না সুরাহা ,আই জি- র দুয়ারে এস এফ আই!

রাজ্যের বিভিন্ন কলেজে এস এফ আই কর্মীদের ওপর হামলার অভিযোগ । কাঠগড়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে আইজি- আইনশৃঙ্খলার দারস্থ এস এফ আই নেতৃত্ব । সংগঠনের নেতৃত্বের অভিযোগ, রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজের এস এফ আই কর্মীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।অভিযোগ এসব ঘটনা জানিয়ে থানায় মামলা করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তাই এসব ঘটনার সুবিচার চেয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সদর দপ্তরে আইজি আইনশৃঙ্খলার সঙ্গে দেখা করলেন এস এফ আই এর রাজ্য নেতৃত্ব । এদিন সংগঠনের এক প্রতিনিধি দল আই জি এর সাথে সাক্ষাৎকারে গোটা বিষয় তুলে ধরেন।

ডেপুটেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ছাত্রছাত্রী ও ছাত্র সংগঠনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়সংগঠনের পক্ষ থেকে । এখন দেখার ঘটনা গুলোর সঠিক তদন্তক্রমে পুলিশ কি পদক্ষেপ নেয়?

Related Posts

Scroll to Top