সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • জেলার খবর
  • কৃষিতে আত্মনির্ভরের লক্ষে সরকার গুরুত্ব দিচ্ছেঃরতন
Image

কৃষিতে আত্মনির্ভরের লক্ষে সরকার গুরুত্ব দিচ্ছেঃরতন

রাজ্যের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ও কৃষিতে যাতে আত্মনির্ভর হয় সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে দুটি অফিস বাড়ির উদ্বোধন করে একথা বললেন মন্ত্রী রতন লাল নাথ।

উৎসবের আবহের মাঝে ধর্মনগর মহকুমার যুবরাজনগর বিধানসভার হাফলং এলাকায় গড়ে উঠে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে দুটি অফিস।এর মধ্যে একটি কৃষি উন্নয়ন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। এটি তৈরিতে ব্যয় হয়েছে ৩ কোটি ১২ লাখ টাকা। আর কৃষক বন্ধু কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৮২ লাখ টাকা। শুক্রবার কৃষিমন্ত্রী রতন লাল নাথের হাত ধরে দুটি নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি অর্পনা নাথ, যুবরাজনগর ব্লকের চেয়ারপার্সন অর্পনা সিংহ দেবনাথ, প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী এবং বাগবাসার বিধায়ক যাদব লাল নাথ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের আয় আগে ছিল মাসে ৬৫৮০ টাকা। বর্তমানে ১৩৫৯০ টাকা। কৃষকদের আয় বৃদ্ধির জন্য সমস্ত উন্নয়ন করা হচ্ছে।

এদিন অনুষ্ঠানে মহিলা কৃষকদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি নবনির্মিত কেন্দ্রগুলির মাধ্যমে এলাকার কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি, প্রশিক্ষণ ও বিভিন্ন পরিষেবার সুযোগ পাবেন বলে আশা কৃষকদের।

Related Posts

Scroll to Top