সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

একতার বার্তায় পুলিসের বাইক র‍্যালি!

একতার বার্তা ছড়িয়ে পুলিসের বিশাল মোটর বাইক র‍্যালি। ডঃ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন প্রতিবছর রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয় ৩১ অক্টোবর। সারা দেশের সঙ্গে রাজ্যেও হয় অনুষ্ঠান। এবছর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে একতার জন্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। শুক্রবার সকালে এ ডি নগর পুলিস লাইন থেকে শুরু হয় একতার জন্য মোটরসাইকেল র‍্যালি। এর সূচনা করেন আই জি আইন-শৃঙ্খলা মনচাক ইপ্পার সহ পদস্থ পুলিস আধিকারিকরা। এদিন সুসজ্জিত মোটর বাইক র‍্যালি শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় এ ডি নগর পুলিস মাঠে শেষ হয়। আলোচনা করতে গিয়ে আই জি আইন শৃঙ্খলা বলেন, ৩১ অক্টোবর গুজরাটের একতানগরে হবে অনুষ্ঠান। এতে রয়েছে অনেক কর্মসূচী। ১০ হাজারের উপর পুলিস, আধা সামরিক বাহিনীর জওয়ানরা প্যারেডে অংশ নেবে। ৫ হাজারের অধিক শিল্পী পৃথক পৃথক ভাবে তাদের উপস্থাপনা প্রদর্শন করবেন।এরই অঙ্গ হিসেবে মোটর বাইক র‍্যালি।

এদিকে একতার জন্য বাইক র‍্যালি থেকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেওয়া হয়। ব্যাপক সংখ্যায় পুলিস কর্মী এতে অংশ নেন।

Related Posts

Scroll to Top