রাত জাগা আন্দোলন শুক্রবার দুপুর পর্যন্ত চলে। অবশেষে টি আর বি টি চেয়ারম্যানের আশ্বাসে আন্দোলন আপাতত প্রত্যাহার করলো টেট- ১ উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা।
টেট- ১ উত্তীর্ণদয়ের মেধা তালিকা প্রকাশ করে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল চাকরি প্রত্যাশীরা। উৎসবের মুখেও তাদের আন্দোলন থেমে নেই। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার অফিস লেন শিক্ষা ভবনের সামনে আন্দোলন শুরু করে। রাস্তা অবরোধ করে তারা আন্দোলন শুরু করে। দিনভর আন্দোলন শেষে সন্ধ্যে ঘনিয়ে রাত হলেও চাকরি প্রত্যাশীদের আন্দোলন থামেনি। রাত জাগলো তারা। অভিযোগ কোনো আধিকারিক তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেননি। রাতভর তারা সেখানে ছিলেন। শুক্রবার সকালেও চলতে থাকে রাস্তা অবরোধ আন্দোলন। এদিনও কান্নায় ভেঙে পড়েন চাকরি প্রত্যাশীরা।
অবশেষে টি আর বি টি কর্তৃপক্ষ আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘ আলোচনায় টি আর বি টি’র চেয়ারম্যান টেট উত্তীর্ণদের আশ্বাস দেন পুজোর ছুটির পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবেন। আবেদন জানানো হবে যারা টেট-১’র সার্টিফিকেট পেয়েছে তাদের ফল প্রকাশ করে যাতে নিয়োগ করা যায় সেই অনুমতি দেওয়ার জন্য। BITE—2/
টি আর বি টি কর্তৃপক্ষের আশ্বাসে অবশেষে আন্দোলন প্রত্যাহার করেন চাকরি প্রত্যাশীরা। এখন দেখাএ পুজোর ছুটির পর আদালত খুললে কবে নাগাদ টি আর বি টি কর্তৃপক্ষ আবেদন জানায় হাইকোর্টে?
















