রাজধানীর আরও দুটি পরিত্যক্ত পুকুর সংস্কার করার সিদ্ধান্ত। মঙ্গলবার পুর নিগমের মেয়র দুটি পুকুর ঘুরে দেখলেন।
২০২১ সালে গঠিত বর্তমান আগরতলা পুর নিগম শহরের বিভিন্ন পরিত্যক্ত পুকুর সংস্কারে হাত দেয়। পুর নিগম এলাকার বিভিন্ন পরিত্যক্ত পুকুর ও জলাশয় সৌন্দর্যায়নে কাজ চালিয়ে যাচ্ছে। যাতে করে পুকুর গুলি লোকজন ব্যবহারের পাশাপাশি এলাকার পরিবেশ ভালো থাকে। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পুর নিগম কাজ শুরু করে। ইতিমধ্যে আগরতলা পুর নিগম এলাকার বহু পুকুর সংস্কার করে সৌন্দর্যআয়ন করা হয়েছে। নিগমের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডেও দুটি পুকুর পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে দীর্ঘদিন ধরে। স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন পুকুর গুলি সংস্কারের। সেই মতো মঙ্গলবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার মহিলা মহাবিদ্যালয়ের পেছনের একটি জলাশয় ও বনমালিপুর জোড়া পুকুর পরিদর্শনে যান। উনার সঙ্গে ছিলেন কর্পোরেটর অলক ভট্টাচার্য, হিমানী দেববর্মা, কমিশনার সাজু ওয়াহিদ সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। মেয়র এলাকার লোকজনের সঙ্গেও কথা বলেন। দুটি পুকুর ঘুরে তিনি জানান, সহসাই দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে, যাতে পুকুরগুলি ব্যবহার করা যায়। যাতে মানুষ ব্যবহার করতে পারেন।
দুটি পরিত্যক্ত পুকুর সংস্কার হলে দুই এলাকার লোকজন উপকৃত হবেন। এখন দেখার কবে নাগাদ কাজ শুরু হয়।
















