Image

ত্রিপুরায় চালু হবে NCC একাডেমি

ত্রিপুরায় শুরু হতে চলেছে NCC একাডেমি। রাজ্য সফরে এসে একথা বললেন ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং । সোমবার তিন দিনের সফরে ত্রিপুরায় আসেন ব্রিগেডিয়ার । এদিন রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হলে হয় অ্যাসোসিয়েট NCC অফিসার কনক্লেভ।এখানে অংশ নেন ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান NCC-র কমান্ডিং অফিসার কর্নেল নবপ্রীত সিং বাঁথ, এডাম অফিসার ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান NCC-র লেফটেন্যান্ট কর্নেল বিকাশ মল্লিক সহ অন্যান্য আধিকারিকরা।এই কনক্লেভের মূল উদ্দেশ্য ত্রিপুরায় NCC-র কার্যক্রমকে আরও সম্প্রসারিত করা এবং রাজ্যের NCC-কে আগামী দিনে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং।মুলত NCC-র ছাত্রছাত্রীদের কীভাবে আরও উন্নত ও সুশৃঙ্খল প্রশিক্ষণ দেওয়া যায়, প্রশিক্ষণের পরিকাঠামো কীভাবে আরও শক্তিশালী করা যায় এবং রাজ্যের যুব সমাজকে NCC-র মাধ্যমে দেশের প্রতি দায়বদ্ধ করে তোলা যায় এই সমস্ত বিষয়ের উপরই কনক্লেভে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত এই কনক্লেভের মাধ্যমে ত্রিপুরায় NCC-র ভবিষ্যৎ পরিকল্পনা, প্রশিক্ষণ ব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রাজ্যের ছাত্রছাত্রীদের NCC-র সঙ্গে আরও বেশি করে যুক্ত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ এবং দেশপ্রেমের মানসিকতা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়।এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং কী জানান
রাজ্যে এনসিসি একাডেমী আগামীদিনে গড়ে ওঠার খবরে খুশি এনসিসি ক্যাডেটরা । এই একাডেমি গড়ে উঠলে রাজ্যের যুবক-যুবতীদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ মিলবে।

Related Posts

Scroll to Top