উদ্ধার পিস্তল। গ্রেপ্তার বহিঃরাজ্যের যুবক। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ও উৎসবের মরশুমে রাজধানী লাগোয়া এলাকা থেকে পিস্তল- কার্তুজ উদ্ধার। সোমবার ধৃতদের পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে এন সি সি থানার পুলিস।কি উদ্দেশ্যে বহিঃরাজ্যের যুবকরা পিস্তল নিয়ে ত্রিপুরায় এসেছে তা জানার চেষ্টা করছে পুলিস। গোপন খবরের ভিত্তিতে এন সি সি থানার পুলিস ও আসাম রাইফেলস যৌথ ভাবে রবিবার রাতে অভিযানে নামে। শালবাগান বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকায় দুই যুবককে আটক করে পুলিস। ধৃতদের বাড়ি বিহারে। তাদের তল্লাশি চালিয়ে পুলিস উদ্ধার করে দুটি মোবাইল, দুটি নাইন এম এম পিস্তল, তিনটি ম্যাগজিন সহ কার্তুজ।এন সি সি থানার এস ডি পি ও জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে দুই যুবক কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে। সেই কাজেই হয়তো অবৈধ ভাবে আনা অস্ত্র ব্যবহার করতে এনেছে।
ধৃত বহিঃরাজ্যের দুই যুবক পিস্তল কোথায় থেকে এনেছে এবং আদৌ কি উদ্দেশ্যে এনেছে তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এভাবে রাতের আঁধারে পিস্তল নিয়ে দুই যুবকের ঘোরাফেরার ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় জনমনে। দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে পুলিস যাতে প্রকৃত কারণ খুঁজে বের করে।
















