Image

ভি সি-তে অবাধ নির্বাচনের দাবি ৫ বাম দলের…

অবাধ নির্বাচনে যদি এ ডি সি ভিলেজ কমিটিতে বামপন্থীরা আসে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে। মানুষের কথা বলার অধিকার, স্বাধীন ভাবে মতামত প্রকাশ করার অধিকার ফিরে পাবে মানুষ। যে অধিকার এখন নেই। শনিবার মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে। আসন্ন এ ডি সি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সহ বিভিন্ন দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ৫ বাম দলের নেতৃত্ব। পরে শনিবার সাংবাদিক সম্মেলন করেন বাম নেতৃত্ব। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে, সিপিএম নেতা রাধা চরণ দেববর্মা সহ অন্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক দে মন্তব্য করেন বি জে পি ও তিপ্রা মথার মধ্যে উঁচু স্তরে সব নাটকীয়পনা চলছে। এটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন।তিনি বলেন তাই অভিজ্ঞতার নিরিখে এই দুই দলকে ক্ষমতায় ফিরিয়ে আনা যায় না। মানিক দে অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র নেই। এই লড়াইটা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। তিনি দাবি করেন, সুষ্ঠু অবাধ নির্বাচনে যদি এ ডি সি ভিলেজ কমিটিতে বামপন্থীরা আসে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে। দুর্নীতি মুক্ত প্রশাসন দেওয়ার জন্য ৫ টি বামপন্থী দলের তরফে ভিলেজ কমিটি এলাকার ভোটারদের কাছে আহ্বান রাখা হয়।


৫ বাম দলের তরফে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হয়েছে বিভিন্ন ব্লক চত্বরে বাম প্রার্থীরা যাতে মনোনয়ন পত্র জমা দিয়ে নিরাপদে ফিরে আসতে পারে সেই ব্যবস্থা করা, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সমস্ত বুথে দেওয়া, ভোটের সাত দিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি রাখা সহ বিভিন্ন দাবি তাদের।

Related Posts

Scroll to Top