• হোম
  • রাজনীতি
  • গণতন্ত্র ও সংবিধানের প্রতি Bjp দলের মনোভাবের বহিঃপ্রকাশ CPIM দলীয় কার্যালয়ে আক্রমণ। অভিযোগ করেন জিতেন চৌধুরী।
Image

গণতন্ত্র ও সংবিধানের প্রতি Bjp দলের মনোভাবের বহিঃপ্রকাশ CPIM দলীয় কার্যালয়ে আক্রমণ। অভিযোগ করেন জিতেন চৌধুরী।

গণতন্ত্র ও সংবিধানের প্রতি Bjp দলের মনোভাবের বহিঃপ্রকাশ CPIM দলীয় কার্যালয়ে আক্রমণ। অভিযোগ করেন জিতেন চৌধুরী।

Vo.আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম দলীয় কার্যালয়ে শাসক দলের মিছিল থেকে আক্রমণ করা হয়েছে, ভাঙ্গা হয়েছিল পার্টি অফিসের চেয়ার টেবিল সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী। শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ করেছিল স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। বুধবার সকালে দলীয় কার্যালয়টি পরিদর্শনে CPIM রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গত ২৪ আগস্ট সন্ধ্যায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ।
জিতেন চৌধুরী এছাড়াও অভিযোগ করেন , বিজেপি কথায় কথায় রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বলে কিন্তু তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে যখন রাস্তায় নেমেছেন তখন এই হতাশা থেকে বিরোধী দলের কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলেও অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী।
বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, জনগণের ক্ষোভ আড়াল করতে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জিতেন চৌধুরী আরও অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুলে ছাড় ঘোষণার জন্য বিজেপি ধন্যবাদ র‍্যালি করলেও একই সময়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিরোধী দলের হয়ে কথা বললেই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Related Posts

Scroll to Top