মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে বড়জলা বিধানসভা কেন্দ্রে বিরোধী শিবিরে ভাঙন। রবিবার তিন শতাধিক ভোটার সিপিএম-কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে শামিল হন।চলতি বছরে সম্ভবত নির্বাচন হতে পারে পুর ও নগরের। এর আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর শাসক দল ভারতীয় জনতা পার্টি। রবিবার বি জে পি বড়জলা মণ্ডলের তরফে হয় ঊষাবাজার এলাকায় জনসভা। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, বড়জলা মণ্ডল সভাপতি সহ অন্যান্য বি জে পি নেতৃত্ব।এদিনের বিশাল সভায় সিপিএম–কংগ্রেস ছেড়ে ৯৩ পরিবারের তিন শতাধিক ভোটার গেরুয়া শিবিরে শামিল হন। তাদের বরণ করে নেন মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি সহ অন্যরা। জনসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, কাজের মাধ্যমে প্রতিটি মানুষের ঘরে যেতে চায় বি জে পি। তিনি বি জে পি নেতা-নেত্রীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন সাধারণ ভাবে থাকার জন্য। অসাধারণ যাতে না হয় কেউ। তবেই সাধারণ মানুষের কথা, দুঃখ দুর্দশা বোঝা যাবে। সমস্ত মানুষের কল্যাণে কাজ করা যাবে। তিনি বলেন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের ভুল যাতে না হয়।পুনরুদ্ধার করতে হবে আগামিতে বড়জলা বিধানসভা আসন।
এদিন মুখ্যমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুলি তুলে ধরেন। জনসভায় এদিন ব্যাপক সংখ্যায় নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।


















