• হোম
  • রাজনীতি
  • অর্থমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ।
Image

অর্থমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ।

অর্থমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের। অভিযোগ লাগামহীন ভাবে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। চাল ডাল চিনি সরিষার তেল, পিঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম আকাশছোঁয়া। সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে জিনিস পত্রের মুল্য। এক কথায় নাভিশ্বাস উঠছে আমজনতার। ক্রমাগত মূল্য বৃদ্ধির ফলে দিশেহারা মানুষ। এই অবস্থায় মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামলো ত্রিপুরা সংগঠিত শ্রমিক কংগ্রেস। বুধবার সংগঠনের তরফে আগরতলায় বিক্ষোভ মিছিল হয় ভাদ্রের কাঠফাটা রোদকে উপেক্ষা করে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারা প্যারাডাইস চৌমুহনী অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের সরকারি বাস ভবনের সামনে বিক্ষোভে শামিল হয়। যদিও পুলিস প্রথমে তাদের সেখান থেকে সরে যেতে বার বার চাপ দেয়। কিন্তু আন্দোলনে অনড় সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ চালিয়ে যায়। উপস্থিত ছিলেন ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল সহ অন্যরা। আলোচনা করতে গিয়ে নেতৃত্ব অভিযোগ করেন যখনই সংগঠনের তরফে কর্মসূচী নেওয়া হয় তখনই পুলিস প্রশাসনের তরফে বাধা আসে। তিনি বলেন এসব ভয় পায় না কংগ্রেসের নেতা-কর্মীরা। আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আরও বড় আন্দোলনের বার্তা দেন তিনি।
শুধু দ্রব্য মূল্য বৃদ্ধি নয়, এদিনের কর্মসূচী থেকে অটো চালকদের উপর অমানবিক অত্যাচার বন্ধ সহ বিভিন্ন দাবি উঠে।

Related Posts

Scroll to Top