Image

দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ মানুষ!

স্বাধীনতা দিবসের রাতে দুষ্কৃতীদের বর্বরোচিত তাণ্ডব ও আক্রমণের ঘটনা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল। জানা গেছে সাব্রুম মহকুমা মনু বাজার থানার অন্তর্গত কলাছড়া আউটপোস্টের অধীনে শনিবার গভীর রাতে কলাছড়া আউটপোস্ট সংলগ্ন এলআইসি এজেন্ট মৃণাল সেনের বাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে । অভিযোগ উঠেছে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই আক্রমণ এবং তাণ্ডব চালিয়েছ। হামলাকারীরা মৃণাল সেনের স্ত্রী ও ছেলেকে মারধর করেছে। বহু চিৎকার শুনেও কোন লোক ও দুষ্কৃতীদের ভয়ে ঘর থেকে বের হতে সাহস করেনি। আর এই ঘটনা শুনতে পেয়ে মৃণাল সেনের মেয়ে ডক্টর পারমিতা সেন রাতেই কোলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে দোষীদের শাস্তির দাবিতে আরজি জানান নিজের সামাজিক মাধ্যমে। এই ঘটনা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ঘটনার পরিপ্রেক্ষিত হিসেবে সুষ্ঠু বিচারের ও দাবি উঠেছে বিভিন্ন মাধ্যম থেকে। এদিকে এই ঘটনার খবর পেয়ে রবিবার সকালে পীড়িত মৃণাল সেনের বাড়িতে ছুটে যান স্থানীয় প্রাক্তন বাম বিধায়ক প্রভাত চৌধুরী, সহ সঞ্জীব দে- ও সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তারা সেখানে মৃণাল সেনের পরিবারের কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারীদের যেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্য স্থানীয় পুলিশ উদ্দেশ্যে দাবি জানান।

Related Posts

Scroll to Top