অর্ণবের আতঙ্কে সুন্দরবনের মানুষজন। আয়লা থেকে আমফান, বুলবুল থেকে ইয়াস। প্রত্যেকবারই ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে মাটির নদী বাঁধ ভেঙে ভেসেছে গ্রামের পর গ্রাম। ভুক্তভোগী মানুষ বলছেন,বাঁধ ভাঙলেই সর্বনাশ। নোনা জল ঢুকে নষ্ট হয় বাড়িঘর, তলিয়ে যায় চাষের ধান,নষ্ট হয়ে যায় পুকুরের মাছ, চিংড়ি। এক ঝড়েই সর্বশান্ত হয়ে যান তারা। আবার সেই একই আশঙ্কা তাড়া করছে।
অর্ণব আসছে…এই নিয়ে তোলপাড়। বাংলাতেও বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। আর আবহাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়েই শুরু হল বৃষ্টি। উপকূল এলাকায় প্রভাব পড়তে শুরু করল সাইক্লোনের। সুন্দরবনের কুলতলির মানুষজন ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন। রাতের ঘুম উড়েছে কুলতলির দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের। এছাড়া খড়গপুরে গাছ ভেঙে পড়েছে। পূর্ব মেদিনীপুরের রামনগর, পটাশপুরে শুরু বৃষ্টি। সমুদ্রে না নামার জন্য দিঘায় চলছে মাইকিং। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি আসছে কলকাতাতেও। বিদ্যুতহীন দাঁতনের একাধিক এলাকা।
মাত্র ৬ ঘণ্টায় তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। অন্ধ্র ও দক্ষিণ ওড়িশায় লাল সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি আজ-কাল পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতা, হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনাতেও।
অর্ণবের আতঙ্কে সুন্দরবনের মানুষজন। আয়লা থেকে আমফান, বুলবুল থেকে ইয়াস। প্রত্যেকবারই ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে মাটির নদী বাঁধ ভেঙে ভেসেছে গ্রামের পর গ্রাম। ভুক্তভোগী মানুষ বলছেন,বাঁধ ভাঙলেই সর্বনাশ। নোনা জল ঢুকে নষ্ট হয় বাড়িঘর, তলিয়ে যায় চাষের ধান,নষ্ট হয়ে যায় পুকুরের মাছ, চিংড়ি। এক ঝড়েই সর্বশান্ত হয়ে যান তারা। আবার সেই একই আশঙ্কা তাড়া করছে।
সবচেয়ে বেশি দুশ্চিন্তায় মৎস্যজীবীরা। জলোচ্ছ্বাস হলে নদীতে বাঁধা নৌকা ডুবে যায়,ভেঙে তলিয়ে যায়। জীবিকাই বন্ধ হয়ে যায়। তাই আকাশে মেঘ দেখলেই বুক কাঁপছে কুলতলির উপকূলবর্তী মানুষের। প্রশাসনের দিকে তাকিয়ে গোটা গ্রাম। শুধু মৎস্যজীবী নয়

















