সময় ও সত্যের কণ্ঠস্বর

  • হোম
  • আগরতলা
  • উন্নয়ন নিয়ে বিরোধীদের সমালোচনায় মুখ্যমন্ত্রী!
Image

উন্নয়ন নিয়ে বিরোধীদের সমালোচনায় মুখ্যমন্ত্রী!

এতো উন্নয়ন করার পরও বিরোধীরা বলে উন্নয়ন তো দেখা যাচ্ছে না। বিরোধীরা কোনোদিন উন্নয়ন দেখতেও পারবে না। এভাবেই বিরোধীদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। স্বাস্থ্যকেন্দ্র গুলির পরিকাঠামোর উন্নয়ন ঘটানো হচ্ছে। এরই অঙ্গ হিসেবে নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন গড়ে তোলার সিদ্ধান্ত নেয় দপ্তর। মঙ্গলবার স্বাস্থ্য কেন্দ্রের নতুন পাকা ভবনের শিলান্যাস ও ভূমি পূজন হয়।মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে হয় শিলান্যাস। উপস্থিত ছিলেন পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিত শীল, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, ডাঃ দিলিপ দাস, স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্কর চক্রবর্তী সহ অন্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিরোধীদের সমালোচনা করেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেন বিরোধীরা উন্নয়ন দেখতে পায় না। কোনোদিন দেখবেও না। কিন্তু মানুষ সেগুলি দেখবে। সরকার কাজ করে যাবে।

নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এলাকার বহু মানুষ প্রাথমিক চিকিৎসা এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। সেখানে বিভিন্ন পরিষেবা চালু রয়েছে।

Related Posts

Scroll to Top