জেন জি-দের যত বেশি ক্লাবের সঙ্গে যুক্ত করা যাবে তত বেশি সমাজের উন্নয়ন হবে। রবিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন উত্তর বাধারঘাট ভট্টপুকুর এলাকার নব ঐক্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ ও নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন হয়। একই সঙ্গে হয় রক্তদান শিবির।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ বিশিষ্টজনেরা।এদিন অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন যারা ক্লাব সম্পর্কে অনীহা তাদের ক্লাবে যোগদান করার জন্য।তিনি উদ্বেগ প্রকাশ করেন বর্তমানে ক্লাবের প্রতি যুবক- যুবতীদের যুক্ত হওয়ার প্রবণতা কমে যাওয়ায়।বয়স্ক যারা আছে তারাই ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে। আগামী দিনে ক্লাব গুলি থাকবে কিনা এনিয়ে সন্দেহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন জেন জি-দের যতবেশি ক্লাবের সঙ্গে যুক্ত করা যাবে তত বেশি সমাজের উন্নয়ন হবে। তিনি বিরোধীদের সমালোচনা করে অভিযোগ করেন ক্লাবকে নিয়ে গুণ্ডামি করানো কংগ্রেস ও কমিউনিস্টদের সময়ও ছিল।
অনুষ্ঠান ঘিরে এলাকায় বেশ সাড়া পড়ে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জিলা সভাপতি অসীম ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর অভিজিত মল্লিক, বাপী দাস সহ অন্যরা।
















