সময় ও সত্যের কণ্ঠস্বর

Image

ক্ষমতার জন্য চিন্তিত বিরোধীরাঃ মুখ্যমন্ত্রী

-ত্রিপুরায় একের পর এক উন্নয়ন হচ্ছে। অথচ বিরোধীরা বলে বেড়ায় ত্রিপুরায় নাকি উন্নয়ন হচ্ছে না। দেখা যাচ্ছে না উন্নয়ন। শনিবার বিশালগড়ে বিরোধীদের সমালোচনা করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

চলতি বছরের নভেম্বরের শেষের দিকে সম্ভবত পুর ও নগর সংস্থার নির্বাচন। রাজনৈতিক দলগুলি ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় নির্বাচন ঘোষণার আগে বিভিন্ন পুর নগর সংস্থায় চলছে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস। শনিবার বিশালগড় পুর পরিষদের নতুন অফিস বাড়ির উদ্বোধন হয়। অফিসটিলা নতুন টাউন হল প্রাঙ্গণে হয় অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় নতুন পুর পরিষদের অফিস বাড়ির। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক,মহকুমা শাসক বিঙ্কি সাহা, পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিভিন্ন বিষয় তুলে ধরে পূর্বতন বাম সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, বিরোধীদের সম্পর্কে মানুষ সব বুঝে গেছে। বর্তমান সরকার চিন্তিত মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আর বিরোধীরা চিন্তিত কিভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মন্ত্রিসভা গঠন করা যায় আগামী দিনে। মানুষের মৌলিক সমস্যা নিয়ে চিন্তিত নয় বিরোধীরা।

এদিন অনুষ্ঠানে পুর এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। নতুন পুর পরিষদের অফিস বাড়ির পেয়ে খুশি সকলেই।

Related Posts

Scroll to Top