জেলা হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক বদলির প্রতিবাদ। ক্ষুব্ধ স্থানীয় লোকজন আমবাসা-কমলপুর সড়ক অবরোধ করে।
ধলাই জেলা হাসপাতালের মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথকে সম্প্রতি গণ্ডাছড়ায় বদলি করা হয়েছে। এই বদলির খবর সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, ধলাই জেলা হাসপাতাল থেকে একের পর এক বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হচ্ছে। এর ফলে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সাধারণ ও দরিদ্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা। কিছুদিন আগেও হাসপাতাল থেকে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথকে অন্যত্র বদলি করা হয়েছে। স্থানীয়রা জানান চিকিৎসক গৌতম দেবনাথ ক্লান্তহীন ভাবে পরিষেবা দিয়ে যান হাসপাতালে।বদলির প্রতিবাদে সড়ক অবরোধে সামিল হন হাসপাতাল সংলগ্ন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। মঙ্গলবার সকালে আমবাসা-কমলপুর সড়ক অবরোধ করে তারা।bite—1/
প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই অবরোধ কর্মসূচি। পরে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
প্রশ্ন উঠছে জেলা হাসপাতালে যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন, সেই জায়গায় একের পর এক বদলি কেন? এতে তো চিকিৎসা পরিষেবা লাটে উঠবে।

















