টেট-টু উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ চাকরি প্রত্যাশীদের। সোমবার অফিস লেন শিক্ষা ভবনের সামনে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
২০২৪ সালের টেট উত্তীর্ণদের একসঙ্গে নিয়োগের দাবিতে চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। কখনও মুখ্যমন্ত্রী, কখনও অর্থমন্ত্রী তো আবার শিক্ষা ভবনের সামনে এসে তাদের দাবি জানায়। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো সুযোগ তারা পায়নি।এই অবস্থায় সম্প্রতি ১৪৮৮ জনের মধ্যে ৭৬৬ জনের তালিকা বের হয়। এতে হতাশ বাকি উত্তীর্ণরা। তারা দপ্তরের এহেন ভূমিকায় ক্ষুব্ধ। তাই বাধ্য হয়ে সোমবার টেট উত্তীর্ণরা মিছিল করে অফিস লেন শিক্ষা ভবনের সামনে আসে । তারা বুনিয়াদি শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিতে চাইলেও কাউকে না পেয়ে ডি ডি ও-র কাছে স্মারকলিপি জমা দেন। তবে কোন সদুত্তর পাননি। শেষে চাকরি প্রত্যাশীরা পথ অবরোধ করে অফিস লেনে। তারা জানতে চায় বাকিদের কবে নাগাদ তালিকা প্রকাশ হবে তালিকা।
ঘটনাস্থলে ছুটে আসে পুলিস। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন দীর্ঘ সময়। অবশেষে চাকরি প্রত্যাশীরা এক প্রকার নিরাশ হয়েই বাড়ি ফেরে।
















